ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে গতকাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া, নাতে রসুল (সা.) এর আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস মাহমুদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস অধ্যক্ষ ড. মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবীর।
অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ ও নাতে রসুল (সা.) পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়।
