জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত এবং ইউএসএআইডি-এর সার্বিক সহযোগিতায় সম্পন্ন হলো শান্তি ও সম্প্রীতি বিষয়ক সেমিনার ও কনসার্ট। বৃহস্পতিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বর্তমান বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়। ব্যান্ড দল আর্টসেল তাদের শান্তি ও সম্প্রীতি নিয়ে গান পরিবেশন করে। তাদের গানের আলোকে চলমান বিশ্বের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন আর্টসেল এর রাজু এবং ফয়সাল।
