ভাণ্ডারিয়ার দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:২৬

পিরোজপুর গোয়ান্দা পুলিশের একটি দল ছদ্মবেশে মাদক ক্রেতা সেজে গতকাল শুক্রবার বিকেলে জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলাম ছগির হাওলাদার (৪২) এবং একই এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে শফিক হাওলাদার (৪৫)কে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় তারা পশ্চিম চরখালি এলাকার তোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে থেকে মাদক ক্রেতা সেজে ঐ দুই মাদক কারবারিকে আটক করে। মাদক করবারিরা চরখালি বিসমিল্লাহ চত্বরে জনসম্মুখে ইয়াবা বিক্রির কথা স্বীকার করায় তাদের ভাণ্ডারিয়া থানায় নিয়ে আসা হয়।

         ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন জানান, গোয়েন্দা পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে এবং আসামিদের পিরোজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়।