আড়াইহাজারে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০০:১২

শুক্রবার বিকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও বালুর মাঠ থেকে রাকিব নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিব মাধবদী থানার চৌয়া গ্রামের জাম্মু মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করে খুনিরা লাশ সেখানে ফেলে রেখে যায়। ওসি জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আড়াইহাজারে কবির মিয়া (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দুপ্তরা ইউনিয়নের বান্টি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি জানান, ২০১৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদীর চিফ জুডিশিয়াল আদালতে কবির মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার প্রথম স্ত্রী কান্তা। আদালত তাকে সেই মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।