৩০ শতাংশ মহার্ঘভাতার দাবি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০০:২৭

মূল বেতনের ৩০ শতাংশ মহার্ঘভাতা ও চিকিত্সাভাতা ৩ হাজার টাকায় উন্নীতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আয়োজিত সমিতির ২০তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে তারা এ দাবি জানায়। ‘বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি’ এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করে। 

বক্তারা বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল প্রদানের পর ইতিমধ্যে প্রায় ৩২ শতাংশ মুদ্রাস্ফীতি ও গ্যাস, বিদ্যুত্, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য অধিক হারে বৃদ্ধিসহ ওষুধের দাম বৃদ্ধি ও চিকিত্সা ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান।