ঢাবির ম্যাট প্রোগ্রামের আয়োজনে ‘ট্যাক্স ওয়ার্কশপ’ আজ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০০:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাট (মাস্টার অব অ্যাকাউনটেন্সি ইন ট্যাক্সেশন) প্রোগ্রাম, ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম দিনব্যাপী ‘ট্যাক্স ওয়ার্কশপ’ কর্মশালার আয়োজন করেছে। ব্যবসায় অনুষদের ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ড. নাসির উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, রঞ্জন কুমার ভৌমিক, এসিএমএ কমিশনার কর অঞ্চল-৭, অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ, অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী, চেয়ারম্যান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অধ্যাপক ড. মাহফুজুল হক, পরিচালক, ম্যাট প্রোগ্রাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অধ্যাপক ড. মো. মহব্বত আলী, উপপরিচালক, ম্যাট প্রোগ্রাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। আরো উপস্থিত থাকবেন মো. হাফিজুর রহমান, প্রেসিডেন্ট ম্যাট ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়. লায়ন মো. সারোয়ার মামুন চৌধুরী, সেক্রেটারি, ম্যাট ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়।—প্রেস বিজ্ঞপ্তি