এইচএসসি’র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৩২

     

প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরি, উদ্দীপক থেকে গ ও ঘ নং প্রশ্ন তৈরি এবং উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের জ্ঞানমূলক উত্তর বের করে কীভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো।

জ্ঞানমূলক প্রশ্ন :  প্রবর্তক কে?

জ্ঞানমূলক প্রশ্নের উত্তর: কোম্পানি গঠনের প্রাথমিক প্রস্তুতি কার্য সম্পূর্ণ করার জন্য যে বা যারা অংশ গ্রহণ করে তাদেরকে উদ্যোক্তা বা প্রবর্তক বলা হয়।

জ্ঞানমূলক প্রশ্নের বিভিন্ন উপাদানের আলোকে উদ্দীপক: ডা: শামীমা আক্তার দিপা সহ ৭ বন্ধু মিলে প্রয়োজনীয় কার্য শেষে নামের ছাড়পত্র সংগ্রহ করে ”বিগ বাংলা লি:”  নামে একটি কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ কার্য শেষ করেন। সেই মোতাবেক তারা কোম্পানির উদ্দেশ্যে ও মূলধন সহ প্রয়োজনীয় শর্ত অন্তর্ভূক্ত করে একটি অত্যাবশকীয় দলিল প্রস্তুত করে। যার তিন কপি নিবন্ধকের নিকট জমা দিতে হয়।

ক) কৃত্রিম ব্যাক্তিসত্তা কী ?

খ) কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়?

গ) উপরের উদ্দীপকে ৭ বন্ধুকে কোম্পানি গঠনের দিক থেকে কি বলা হবে? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে অত্যাবশকীয় কোন দলিলের কথা বলা হয়েছে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।

উদ্দীকের ক নং প্রশ্নের উত্তর:- কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছু ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার লাভকে বোঝায়। (জ্ঞানমূলক)

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর:— কোম্পানির শেয়ার মালিকের মৃত্যু, দেউলিয়াত্ব বা অন্য কোন কারণে সহজে এর অস্তিত্ব বিপন্ন না হওয়াকে চিরন্তন অস্তিত্ব বলে। (জ্ঞানমূলক)

কোম্পানি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান হিসাবে এটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। আর এর ফলে এর বিলুপ্তি সাধারণত আইনের মাধ্যমে সম্পূর্ণ হয়। তাই ইচ্ছা করলে এই কোম্পানি সহজে বিলুপ্ত করা যায় না। তাই এটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তাই এই কোম্পানিকে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি বলা হয়। (অনুধাবনমূলক)

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:— উপরের উদ্দীপকে সাত বন্ধুকে কোম্পানি গঠনের দিক দিয়ে প্রবর্তক বলা হবে। (জ্ঞানমূলক)

কোম্পানি গঠনের জন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার পর্যায়কে উদ্যোগ গ্রহণ পর্যায় বলে। এইরূপ উদ্যোগ গ্রহণে যে বা যারা অংশ গ্রহণ করে তাদেরকে উদ্যোক্তা বা প্রবর্তক বলা হয়। এইরূপ উদ্যোক্তা প্রাইভেট লি:কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং পাবলিক লি: কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে সাত জন প্রয়োজন পড়ে। (অনুধাবনমূলক)

উপরের উদ্দীপকে ডা: শামীমা আক্তার দিপা  এবং আরো ৬ বন্ধু অর্থাত্ মোট সাত বন্ধু মিলে বিগ বাংলা লি: নামে  কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ কার্য শেষ করে। যেহেতু তাদের সাত জনের উদ্যোগে কোম্পানি গঠিত হতে যাচ্ছে তাই তাদেরকে উদ্যোক্তা বা প্রবর্তক বলা হয়। আর পাবলিক লি: কোম্পানি গঠনের ক্ষেত্রে কমপক্ষে সাত জন উদ্যোক্তার প্রয়োজন হয় এখানেও সাত জন প্রবর্তক রয়েছে। তাই তারা পাবলিক লি: কোম্পানি গঠনের প্রবর্তক। (প্রয়োগ মূলক)      

                উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর আগামী মঙ্গলবার