শরণখোলায় ছেলের দায়ের কোপে আহত বাবার মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৩৫

শরণখোলায় মানসিক বিকৃত ছেলের দায়ের কোপে আহত বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম রাসেদ খান (৮৫)। শনিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে।

শরণখোলা থানার ওসি আব্দুল্লাহ আল সাইদ বলেন, ছেলের দায়ের কোপে বাবা খুনের ঘটনা তিনি শুনেছেন। খুলনা মেডিক্যাল কলেজে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।