কাউখালীতে শুক্রবার সন্ধ্যায়ু বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হচ্ছেন উপজেলার দুর্গম শামুকছড়ির মাটিছড়ার মেসি মারমা (৪৭)।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা জানান, দলচ্যুত একটি বন ্যহাতি দুর্গম শামুকছড়ি মাটিছড়ায় ঢুকে পড়ে। এ সময় পাহাড়ের জুম ও মৌসুমি ফসলসহ বাড়িঘরের ক্ষতি করে। এক পর্যায়ে ঐ গ্রামের পাইঅং মারমার বাড়িতে আক্রমণ চালালে তিন সন্তানসহ তারা ঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নেন; কিন্তু ক্ষুধার্ত হাতি জঙ্গলে তাড়া করে পাইঅং মারমার স্ত্রী মেসি মারমাকে পদপিষ্ট করে। শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ।
