বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহল দল শুক্রবার গভীর রাতে সুন্দরবনের মাঝেরকেল্লা চর এলাকায় অভিযান চালিয়ে ১০ জন শিশু শ্রমিককে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করেছে। অপহরণকারীরা ঐ শিশুদের বিভিন্ন স্থানে কাজ দেওয়ার কথা বলে সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লিতে নিয়ে আসে। সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের সময় উদ্ধারকৃতদের একজন ঘটনাটি জানালে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লে. কমান্ডার ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দরবন এলাকায় শিশু শ্রম ও শ্রমদাস দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
