দেবিদ্বারে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৩৭

দেবিদ্বারে শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে।

মূল্যতালিকা প্রদর্শন না করা, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুত রাখা, ওজনে কারচুপিসহ নানা অভিযোগে এ জরিমানা করা হয়। কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে দেবিদ্বার সদরের নিউ মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।