রানীনগরে ট্রেন দুর্ঘটনা রোধ

খুদে শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিশু একাডেমি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৩৮

১ নভেম্বর দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ নওগাঁয় আবারও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। শনিবার দুপুরে নওগাঁয় বাংলাদেশ জেলা শিশু একাডেমির মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমির উপপরিচালক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দীন, শিক্ষার্থী বাঁধন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি প্রত্যেককে একটি করে শার্ট ও সনদপত্র বিতরণ করেন।