সুন্দরবনে ১৪ জেলে আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৩৯

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুন্দরবন পুষ্পকাটি বন অফিস সংলগ্ন মান্দারবাড়িয়ার খাল থেকে তাদের আটক করা হয়। সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের দলপতি পুষ্পকাটি স্টেশন কর্মকর্তা (এসও) নাসিরউদ্দীন জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় জেলেদের আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ট্রলার ও মাছ ধরার কাজে ব্যবহূত জিনিসপত্র জব্দ করা হয়।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।