সদরপুরে শিশু খুনের অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪০

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের রমজান মোল্যার আট বছরের ছেলে তানিমকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সত্-মা স্বপ্না বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার লাশ পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় শিশুটির পিতা ইব্রাহিম বাদী হয়ে সত্-মা স্বপ্নাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী, শিশুটির পিতা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তানিমের সত্-মা স্বপ্না বেগম খাবারের সঙ্গে বিষক্রিয়া দ্রব্য মিশিয়ে খাওয়ান এমন অভিযোগ ওঠে। ফরিদপুরে চিকিত্সার পর তার অবস্থার অবনতি দেখা দিলে চিকিত্সক শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে পাঠায়। শিশু হাসপাতালে গত শুক্রবার দুপুরে সে মারা যায়। শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।