নন্দীগ্রামে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪০

নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের হস্তক্ষেপে শুক্রবার রাতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়। তিনি আরো জানান, মেয়ের বাবা-মা তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না মর্মে অঙ্গীকারনামা দিয়েছেন।