চট্টগ্রামের বোয়ালখালীতে শনিবার সকালে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন। নিহতের নাম বাদশা মিয়া। তিনি বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের হোসেন ফকির বাড়ির মৃত আবদুস সালামের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জের ধরে বাদশা মিয়ার সঙ্গে তার ভাইয়ের ছেলেদের ঝগড়া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ভাইয়ের ছেলেদের আঘাতে বাদশা মিয়া গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
