মাগুরায় গণপ্রকৌশল দিবসে শোভাযাত্রা ও সভা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪১

 ‘লার্নিং বাই ডুয়িং’ শিক্ষা পদ্ধতি চালুসহ ১১ দাবিতে গণপ্রকৌশল দিবস উদ্যাপন এবং আইডিইবির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভায়না মোড়ে ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন।