সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪১

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

বরিশাল অফিস হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকালে নগরীর কালিবাড়ি রোডে সমাজসেবা কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন পিপিএম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস প্রমুখ। ৫০ দিনব্যাপী কর্মশালায় ৫০ জন হিজড়া অংশগ্রহণ করবেন।

শিক্ষার্থীদের মধ্যে স্লিপিং কীটস বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা ঢাকা রোটারি ক্লাব ও কানাডার স্লিপিং চিলড্রেন এ রাউন্ড দি ওয়ার্লডের উদ্যোগে শনিবার স্বরূপকাঠিতে শিক্ষার্থীদের মধ্যে স্লিপিং কীটস বিতরণ করা হয়েছে। ঢাকা রোটারি ক্লাবের কীট বিতরণ কমিটির চেয়ারম্যান রোটারিয়ান জোয়াহিরুল গনির নেতৃত্বে রোটারিয়ান কিস্টোফার হিলস ও গেইল মেরিয়ান হিলসসহ একদল রোটারিয়ান আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব কীটস বিতরণ করেন।

জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি সভাপতি ও খ ম আবদুর রহমান রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। অন্য পদে নির্বাচিতরা হচ্ছেন সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাশরেকুল আলম প্রমুখ।

আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার।

শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুরে শনিবার দুপুরে এক হাজার শিক্ষার্থীর মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপ্লব কুমার সরকার, পুলিশ সুপার রংপুর। বিশেষ অতিথি ছিলেন ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, রংপুর এবং প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।

কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা চত্বরে কৃষি অফিসের আয়োজনে শনিবার কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা কৃষি কমিটির সদস্য মোক্তার হোসেন প্রমুখ।

মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরের চান্দুরায় প্রশান্তি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে শনিবার মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রশান্তি সমাজকল্যাণ সংঘের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও প্রভাসক আল আমীন রুবেলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজিম নোমান ।