ইউরোয় উত্তরণ আগেই নিশ্চিত ছিল স্পেনের। শুক্রবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে মাল্টার বিপক্ষে ৭-০ ব্যবধানের দাপুটে জয় দিয়ে শীর্ষস্থানে থেকে বাছাই শেষ করাও নিশ্চিত করল তারা। নিজেদের মাঠে স্পেনের হয়ে গোলগুলো করেন আলভারো মোরাতা, সান্তি কাজোরলা, পাও তরেস, পাবলো সারাবিয়া, দানি অলমো, জেরার্দ মোরেনো ও নাভাস। গ্রুপের আরেক ম্যাচে রোমানিয়ার মাঠে ২-০ গোলে জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেনও। প্রতিযোগিতার ‘জে’ গ্রুপে ইতালি বসনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের টানা নবম জয় তুলে নিয়েছে। তাদের গ্রুপসঙ্গী ফিনল্যান্ড লিখস্টেইনকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো খেলার যোগ্যতা অর্জন করেছে।
