অভিনয় ও নির্মাণ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন কাজী নওশাবা। পাশাপাশি পাপেট শো নিয়েও চলছে তার ব্যস্ততা। সম্প্রতি তিনি ‘দ্য ন্যাকেড সোল’ শিরোনামে একটি শর্টফিল্মে অভিনয় করেন।
১২ মিনিটের এই শর্টফিল্মটি নির্মাণ করেছেন শাব্দিক শাহীন। নওশাবা বলেন, ‘দারুণ একটি গল্প শর্টফিল্মটির কাজটি করার অন্যতম কারণ গল্প ও আমার চরিত্র। ইউটিউবের জন্য এটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও শর্টল্মিটি বিভিন্ন চলচ্চিত্র উত্সবে যাবে।’
গল্পে দেখা যাবে, নওশাবার স্বামী বাবর প্রতিরাতে মদ খেয়ে বাড়িতে আসে। বাড়ি ফিরে তাকে বেদম মারধর করে। এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। লাশকাটা ঘরে দিনের পর দিন, রাতে পর রাত কাটে সম্ভুর। মরদেহের ব্যবচ্ছেদ করাই তার কাজ। নারী লাশগুলোর দিকে সে নাকি কু-নজরে তাকায়। একদিন লাশঘরে নিয়ে আসা হয় অভিনেত্রী নওশাবাকে। কিন্তু তাকে নিয়ে পালিয়ে যায় সে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ন্যাকেড সোল।
