গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ আরকাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস) ‘ব্যাংকিং সেক্টরে রেকর্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারমস-এর সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, সভাপতি, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, শামসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অগ্রণী ব্যাংক, ফরিদ আহমদ ভুঁইয়া, মহাপরিচালক, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ব্যাংকার আল আমিন বিন হাসিম। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ডাটাফোর্টের পরিচালক এম এইচ খসরু, অতিরিক্ত সচিব ও সাধারণ সম্পাদক বারমস জালাল আহমদ এবং ইতিহাস গবেষক ও সাংবাদিক দেলওয়ার হাসান। -প্রেস বিজ্ঞপ্তি
