নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। দেশ গঠনে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি গত বৃহস্পতিবার নরসিংদী প্রেসক্লাবের অডিটরিয়ামে নরসিংদী প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাখন দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর ডিডিএলজি ড. এ টি এম মাহবুবুল করিম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া প্রমুখ।
