এই সময়ের ছড়া

কাক, কোকিল ও কাকা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২২:১৪

 

কাক, কোকিল ও কাকার অভাব

হয় না ঢাকা শহরে,

হোক না সেটা ভরদুপুরে

কিংবা রাতের পহরে।

 

কাক তো প্রচুর, সবাই ভোগে

কাকের জ্বালা-যন্ত্রণায়,

বসন্তেরই কোকিল পাবে

অশুভ কুমন্ত্রণায়।

 

কাকার হাজার গুণের কথা

তোমরা সবাই কহ যে,

থাকলে কাকা, ঢাকায় থাকা

সব হয়ে যায় সহজে।

 

মনের সুখে শিস বাজিয়ে

থাকতে হলে ঢাকাতে,

আস্থা রাখা খুব প্রয়োজন

কাক, কোকিল ও কাকাতে।