পেঁয়াজ খাওয়া বন্ধ করলে সিন্ডিকেট ভাঙবে :গয়েশ্বর

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২২:৩৬

পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও সরকার জড়িত বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এর ফলে ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়ে কিছু করা যাচ্ছে না। জনগণ ইচ্ছে করলে লাগাম টানতে পারেন। পেঁয়াজ খাওয়া বন্ধ করতে হবে, তবেই সিন্ডিকেট ভাঙবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ।