শোক সংবাদ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০০:৩৮

বাবুল  মোশাররফ

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাহিত্য সংগঠন সাহিত্য নিকেতনের সভাপতি, কবি, লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত শুক্রবার রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি ফুসফুস ও লিভার ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার আমিনপুর মাঠে মরহুমের জানাজা শেষে সোনারগাঁও পৌরসভার বাগমুছা গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুম বাবুল মোশাররফের মৃত্যুতে সোনারগাঁও প্রেসক্লাব সাত দিন কালো পতাকা উত্তোলন, ৪ দিন সব সাংবাদিক কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালন করবে। এছাড়া তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার সমবেদনা জানান।