মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০০:৩৯

অ্যাডভোকেট আব্দুল লতিফ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান, আধুনিক নবীনগরের রূপকার, নূরনগর উপজেলার ঘোষক ও নবীনগর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল লতিফের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। তিনি ছিলেন নবীনগর উপজেলার মাটি ও মানুষের নেতা, আদর্শ পথ প্রদর্শক এবং সকল কর্মপ্রেরণার উত্স। এ উপলক্ষ্যে মরহুমের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণ, নবীনগর উপজেলা আওয়ামী লীগ অফিস ও তার জন্মস্থান ধরাভাঙ্গা গ্রামের নিজ বাসভবনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রফেসর মুজিবুর রহমান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট চিকিত্সক, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মুজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে খিলগাঁওয়ের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য তার বন্ধু-বান্ধব, ছাত্রছাত্রী ও গুণগ্রাহীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।