নিষিদ্ধ প্যাটিনসন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:০৫

শেফিল্ড শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশে বাজে ভাষা ব্যবহারের ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এই নিষেধাজ্ঞায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন প্যাটিনসন। কুইন্সল্যান্ডের পেসার মাইকেল নেসের দলে থাকায় প্যাটিনসনের পরিবর্তে নেওয়া হয়নি কাউকে। ভিক্টোরিয়ার পেসার প্যাটিনসনের বিরুদ্ধে অভিযোগ, কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে মাত্রাতিরিক্ত ভাষায় আক্রমণ করেছেন তিনি। তার বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। সবশেষ ছয়টি শিল্ড ম্যাচের তিনটিতেই প্যাটিনসনের আচরণ নিয়ে অভিযোগ তুলেছেন আম্পায়াররা।