ধামরাইয়ে গোল্ডকাপ ফুটবল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:০৯

মিজানুর রহমান, ধামরাই ( ঢাকা) উপজেলা সংবাদদাতা

নাগরপুর উপজেলার কোণড়া বহুমুখী উন্নয়ন ক্লাব আয়োজিত খন্দকার আব্দুল বাতেন স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ধামরাইয়ের রাজাপুর আদর্শ সমিতি নাগরপুরের সলিমাবাদ স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গত শুক্রবার বিকালে নাগরপুর কোণড়া শেখ রাসেল সরকারি মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। রাজাপুর আদর্শ সমিতি প্রথমার্ধেই পরপর তিনটি গোল করে। কিসলে প্রথম গোলটি করেন ১০ মিনিটের মাথায়।