পুনরায় আইবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমদ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:১১

২০১৯-২১ মেয়াদের জন্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এইচএসটিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস সহসভাপতি নির্বাচিত হয়েছেন। লাইফ ইন্স্যুরেন্স করপোরেশনের (এলআইসি) বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরূপ দাশগুপ্তা, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম-মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন। —প্রেস বিজ্ঞপ্তি