৭১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:১৮

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি-জেপি

সাবেক সংসদ সদস্য মো. রুহুল আমিনকে সভাপতি এবং অ্যাডভোকেট রশীদ আহেমদকে সাধারণ সম্পাদক করে গত বুধবার ৭১ সদস্যবিশিষ্ট কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি-জেপির কমিটি গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ঐ কমিটি অনুমোদন করেছেন। —সংবাদ বিজ্ঞপ্তি