বদলি হলেন কেশবপুরের ইউএনও

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২১

কেশবপুর (যশোর) সংবাদদাতা

যশোরের কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানূর রহমানকে বদলি করা হয়েছে। গত ১৪ নভেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের অফিস থেকে এই বদলির আদেশ (স্মারক নম্বর ৯৯৩) জারি করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, কেশবপুরের সাংস্কৃতিক অঙ্গনের পাদপীঠ ‘রক্তকরবী’র কর্মীরা বিভিন্ন অভিযোগ এনে পহেলা বৈশাখ তার বিরুদ্ধে মানববন্ধন করেন। এছাড়া আওয়ামী লীগের কেশবপুর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এস এম রুহুল আমীন ও গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে যশোর প্রেসক্লাবে ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয় গতবছর ১৯ মার্চ।