বান্দরবান প্রতিনিধি
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া বাস সার্ভিসের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এফ ঈমাম আলী, পৌরসভার মেয়র ইসলাম বেবী, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. নুরুল আবছার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস প্রমুখ বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. নুরুল আবছার বলেন, বান্দরবানের ইউপি চেয়ারম্যানরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে একটি বাস দিয়েছেন।
