রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জমিদারহাট ভাই ভাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়। চর বাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নয়ন।
সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন প্রমুখ।
সম্মেলনে সভাপতি পদে চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদেরকে নির্বাচিত করা হয়। পরে ৬৫ সদস্যবিশিষ্ট চর বাদাম ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
