খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৩

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে স্ত্রী শিরিন আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে  এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর মধ্যরাতে খাগড়াছড়ি পৌর শহরের শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন নিজাম উদ্দিন। শিরিনকে হত্যার পর বিভিন্ন নাটক সাজিয়ে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে পালানোর সময় স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশে দেয়। ঐদিন শিরিনের বাবা বাদী হয়ে নিজাম উদ্দিনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।