বরিশালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৩

বরিশাল অফিস

বরিশালে মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, ছাত্র ফেডারেশনের জেলা আহবায়ক নবীন আহমেদ, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মাস্টার নূরুল ইসলাম, খান মনিরুজ্জামান প্রমুখ।