মীর্জাগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় শতাধিক অনুপস্থিত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৩

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে রবিবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ইংরেজি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ১৯৫ জনের মধ্যে ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৩৫ জনের মধ্যে ৪৯ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।