মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিশির খন্দকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশির খন্দকার শহরের লক্ষ্মীখোলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানের ছেলে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
