কাউখালীতে বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৪

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে খলিলুর রহমান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার শিয়ালকাঠী গ্রামে। মৃত খলিলুর রহমান শিয়ালকাঠী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে কাউখালী থানার এসআই সুভাষ ব্যানার্জী বিদ্যুত্ বলেন, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।