সড়ক আইন সংশোধনের দাবিতে নড়াইলে মানববন্ধন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৫

নড়াইল প্রতিনিধি    

সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। নড়াইল জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে রবিবার নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ। বক্তারা প্রতিটি সড়ক দুর্ঘটনায় মামলা হলে ৩০৪/খ ধারায় রুজু, এছাড়া সকল  মোটরযান ও চালকদের ওপর অধিক অর্থদণ্ড, জেল-জরিমানার নতুন আইন সংশোধনসহ মোট ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।