ইটভাটার পাশের গর্ত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৬

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বিজয়নগরে ইটভাটার পাশের গর্ত থেকে মো. শহিদ মিয়া নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদ মিয়া উপজেলার বুধন্তি ইউনিয়নের শশুই গ্রামের মৃত সিন্দুবালির ছেলে।

নিহতের ছেলে সুমন মিয়া বলেন, পাঁচ-সাত বছর আগে আমার বাবা ইটের ভাটায় কাজ করতেন। শনিবার সকালে ভাটার সর্দার বাবাকে ফোন করে নিয়ে আসে। পরে তাকে হত্যা করে গর্তে ফেলে রাখে। ইটভাটার মালিক আবুল ফয়েজ মিয়া বলেন, ভাটার পাশের গর্ত থেকে পরিবারের লোকজন শহিদ মিয়ার লাশ উদ্ধার করে। তিনি আমার ভাটায় কাজ করতেন না।

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি তদন্ত আ স ম আতিকুর রহমান বলেন, নিহতের হাত ও মাথায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।