বালিশ সালিশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৩২

প্রণব মজুমদার

 

যতই করো গালমন্দ

যতই দাও নালিশ

দুর্নীতিবাজ ডাকাত কেনে

হাজার টাকায় বালিশ।

 

চাটুকারিতা বড়ো শিক্ষা

অসত্পথে করে ভিক্ষা

বসকে করে পালিশ।

 

পুকুরচুরি পড়লে ধরা

পড়ে না তো হাতকড়া

সবকিছু ম্যানেজ করো

করছো আরো মালিশ!

 

দুর্নীতি আর অনিয়ম

এটা নাকি এখন নিয়ম

অসত্ কাজ চাপা পড়ে

মন্দ লোকে ভাগ্য গড়ে

ওহে ভাই

হচ্ছে কি তাই

লোকদেখানো সালিশ?