আপনার রাশিফল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৩২

মুহম্মদ আনিসুল হক

১৮ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :মঙ্গল। আপনার শুভ সংখ্যা :৯। শুভ বার :মঙ্গলবার। শুভ রত্ন : রক্তপ্রবাল।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। ঠান্ডা থেকে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। ব্যাবসায়িক দিক ভালো যেতে পারে। সকলের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। মন ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করবেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যাবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে মতানৈক্য এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের চলাফেরায় সতর্ক দৃষ্টি রাখুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন।