অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৪১

সামাজিক মাধ্যম ফেসবুক। সুফল, কুফল দুটোই আছে। যোগাযোগের এই মাধ্যম ইদানীং নেতিবাচক কাজে বেশি ব্যবহার হচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে। এক জনার আইডি হ্যাক করে অন্যজন গুজব ছড়াচ্ছে। এটা মানা যায় না। অনেক সময় ব্ল্যাক মেইল করা হয় নারীকে। নোংরা ছবি জুড়ে দেওয়া হয়। লজ্জা-অপমানে অনেক নারী আত্মহননও করেছে। ফেসবুকে এইসব অপকর্ম বন্ধ না হোক, তবে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেরকম প্রযুক্তিও আছে। যেভাবে পর্ন সাইট বন্ধ করা হয়েছে, সেভাবে অপরাধীদের আইডি বন্ধ করতে হবে। ফেসবুককে অপরাধের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে কুচক্রি মহল। এদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলে এ ধরনের অপরাধ কমে আসবে। সরকারকে বিপদে ফেলার জন্য, দেশের উন্নতি রোধ করার জন্য, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে যড়যন্ত্র হচ্ছে। কারা এই ষড়যন্ত্র করছে তা খুঁজে বের করা হোক।   

মুহাম্মদ শফিকুর রহমান

বানারীপাড়া, বরিশাল ৮৫৩০