গ্রামভিত্তিক পাঠাগার গড়ে উঠুক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৪১

শিক্ষার হাতিয়ার বই। তাই লাইব্রেরির মানোন্নয়ন ছাড়া উপায় নেই। লাইব্রেরিগুলির বই বাছাইয়ের জন্য স্ব স্ব মন্ত্রণালয়ের উচিত প্রতি বছর নতুন প্রকাশিত কি পুরাতন প্রকাশিত শিক্ষামূলক বিভিন্ন ধরনের বই ক্রয় করে দেওয়া। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির ব্যবস্থা থাকা উচিত। শুধু তাই নয়, শিক্ষার্থীদের অন্তত এক ঘণ্টার জন্য লাইব্রেরিতে বসা বাধ্যতামূলক করা হোক। প্রতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে লাইব্রেরিতে বই পড়ার বিভিন্ন বিষয় যেমন  গল্প, উপন্যাস, ভ্রমণ, বিজ্ঞানের নতুন নতুন প্রযুক্তি, সংগীত, চলচ্চিত্র, মহান ব্যক্তিদের জীবন কাহিনি, ইতিহাস, মুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে আলোচনার ব্যবস্থা থাকাও আবশ্যক। জেলার বাইরে উপজেলা, পাড়া-মহল্ল­াসহ গ্রামভিত্তিক পাঠাগার গড়ে তোলা। লাইব্রেরিগুলোর দায়িত্ব হবে ১৮ বছরের কম, প্রাপ্তবয়স্ক ও প্রবীণ নাগরিক, নানা গোত্রের মানুষকে সদস্য হতে উত্সাহিত করা।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা