আলিয়ঁস ফ্রঁসেজে তাজুলের ট্যাপেস্ট্রি প্রদর্শনী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘আঁকার ও রঙের রচনা’ শীর্ষক তাজুল ইসলামের একক প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন স্থপতি এবং কবি রবিউল হোসাইন। আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভার দঁতজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তাজুল ইসলাম ট্যাপেস্ট্রির পথিকৃত্ শিল্পী রশীদ চৌধুরীর সঙ্গে কাজ করেছেন। রশীদ চৌধুরীর প্রভাব তাজুলের শিল্পকর্মে ভীষণভাবে ছাপ রেখেছে। তার কাজ সৃষ্টিশীল ও দীপ্তিময়। তিনি বুনে চলেছেন জীবন ও গতিশীলতায় ভরপুর অনন্য সব ট্যাপেস্ট্রি। ট্যাপেস্ট্রি ও চিত্রকর্ম দুটোকেই সমানভাবে তুলে ধরেছেন শিল্পী। এ প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।