ইস্টার্ন ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:০১

ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন শনিবার সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী এমপি। অনুষ্ঠানে ইউনিভার্সিটির চারটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত মোট নয় জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ জোয়েন ওয়্যাগনার। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

চারটি অনুষদ থেকে মোট নয় জন শিক্ষার্থী এ বছর স্বর্ণপদকের জন্য মনোনীত হন। তাদের মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল পান দুজন। তারা হলেন—নওশীন রহমান ও শ্রাবণী সরকার। তারা দুজনই ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী। স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত তিন জনকে দেয়া হয় চেয়ারম্যানস গোল্ড মেডেল। তারা হলেন—ইংরেজি বিভাগের সাদিয়া আফরিন, ব্যবসায় প্রশাসনের অনন্যা ইসলাম এবং আইন বিভাগের নুশেরা তাজরিন দারিন। —প্রেস বিজ্ঞপ্তি