‘বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন’-এর অধীনস্থ ইউনানী ও আয়ুর্বেদিক ডিপ্লোমা কলেজসমূহে গত ২৫ আগস্ট থেকে অনুষ্ঠিত ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি) এবং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সার্জারি) কোর্সের কোয়ালিফাইং পরীক্ষা-এর ফলাফল ১৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে। ডিএএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ, ঢাকা-এর ইফশিতা শবনম সনি, রোল নং-ম ১২১৭ ও মোজাহের আয়ুর্বেদীয় কলেজ, চট্টগ্রাম-এর জোবেদা আক্তার, রোল নং-ম ১২৪৪ যুগ্মভাবে প্রথম, নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ, ঢাকা-এর মো. শাহ্ আলম, রোল নং- ১২১৪ দ্বিতীয় এবং মোমেনশাহী আয়ুর্বেদিক কলেজ, ময়মনসিংহ-এর মনি আক্তার, রোল নং- ম ১২০১ তৃতীয় স্থান অধিকার করেন। ডিএএমএস কোর্সে পাশের হার শতকরা ৮৫.৯৪। ডিইউএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া-এর মো. ছামিউল ইসলাম, রোল নং- ২৪৬৯ প্রথম, হাকিম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইউনানী), ঢাকা-এর এস এম এস আওরঙ্গজেব, রোল নং- ২৫০৬ দ্বিতীয় এবং একই কলেজের জয়ামনি, রোল নং ম ২৫০০ তৃতীয় স্থান অধিকার করেন। ডিইউএমএস কোর্সে পাশের হার শতকরা ৮১.৪২। —প্রেস বিজ্ঞপ্তি।
