আক্কেলপুর উপজেলা যুবদল সভাপতি গ্রেফতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:২২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম চপলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে চাঁদাবাজি মামলায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বর থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম চপল উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

আরও পড়ুনঃ কামাল হোসেনকে দেখে নিতে আমি একাই যথেষ্ট: মতিয়া চৌধুরী

পুলিশ জানায়, রফিকুল ইসলাম চপল বেশ কিছুদিন আগে থেকে মুরগি ব্যবসায়ী বনিজ উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। পরে বনিজ উদ্দিন চাঁদা না দিয়ে জয়পুরহাট আদালতে এ ব্যাপারে মামলা দায়ের করলে পুলিশ আজ শনিবার তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

ইত্তেফাক/নূহু