দুদকের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল রবিবার এই আদেশ দেয়। এর ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা থাকবে না। আদালতে তার পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
গত ৪ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আদালত হাইকোর্টের জামিন স্থগিত করে দেয়। পাশাপাশি হাইকোর্টের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়। গতকাল শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখে।
