ধামাচাপা দেওয়ার অভিযোগ ব্রিটিশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১৭

আফগানিস্তান এবং ইরাকে ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সরকার এবং দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। বিবিসি প্যানোরমা এবং ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের এক অনুসন্ধান দল ১১ জন ব্রিটিশ গোয়েন্দার সঙ্গে কথা বলেছে, যারা জানিয়েছেন ঐ দুটি দেশে যুদ্ধাপরাধ সংঘটিত হবার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, ঐসব হত্যাকাণ্ডের জন্য সৈন্যদের বিচার শুরু হওয়া উচিত ছিল। যদিও অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ প্রমাণবিহীন বলে প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। —বিবিসি